অনলাইন দোকানের জন্য কুরিয়ার ইন্টিগ্রেশন
Doob আপনার অনলাইন স্টোরকে Pathao, Steadfast আর CarryBee-র সঙ্গে যুক্ত করে। অর্ডার কনফার্ম হলে অর্ডারের স্ক্রিন থেকেই পার্সেল বুক করুন — ক্রেতার নাম, ফোন আর ঠিকানা নিজে থেকেই কুরিয়ারে যায়, আর ডেলিভারি স্ট্যাটাস ফিরে আসে একই অর্ডারে।
কী কী করা যায়
- অর্ডার থেকেই Pathao, Steadfast বা CarryBee-তে পার্সেল বুক — ঠিকানা আবার লিখতে হয় না
- প্রতিটা অর্ডারের পাশে লাইভ ডেলিভারি স্ট্যাটাস
- যে অর্ডার থেকে রিটার্ন এসেছে, তার সঙ্গেই রিটার্ন ট্র্যাক
- নিজের কুরিয়ার মার্চেন্ট অ্যাকাউন্ট, সেটিংসে একবার যুক্ত করলেই হয়
ক্যাশ অন ডেলিভারির হিসাব মেলানো
বাংলাদেশে বেশিরভাগ অর্ডারের টাকা রাইডারের হাতে নগদ দেওয়া হয়। যে প্ল্যানে কুরিয়ার অপারেশনস আছে, সেখানে Doob দেয় শিপমেন্ট কনসোল, কুরিয়ারের স্টেটমেন্টের সঙ্গে COD ইনভয়েস মেলানো, আটকে থাকা পার্সেলের অ্যালার্ট আর কুরিয়ার অ্যানালিটিক্স — কোন টাকা এসেছে আর কোনটা আসেনি, দেখা যায়।
পাঠানোর আগে ক্রেতাকে যাচাই করুন
ফেক COD অর্ডারে দুই দিকের ডেলিভারি চার্জ নষ্ট হয়। আগে ফোন নম্বরে ফ্রড চেক চালিয়ে দেখুন কুরিয়ারগুলোতে ওই ক্রেতার ডেলিভারি হিস্টোরি কেমন।
সাধারণ প্রশ্ন
Doob কোন কোন কুরিয়ার সাপোর্ট করে?
Pathao, Steadfast আর CarryBee। প্রতিটা কুরিয়ারে আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্ট যুক্ত করে Doob ড্যাশবোর্ড থেকে পার্সেল বুক করবেন।
কুরিয়ারে কি আলাদা অ্যাকাউন্ট লাগবে?
হ্যাঁ। Doob আপনার নিজের কুরিয়ার মার্চেন্ট অ্যাকাউন্টে পার্সেল বুক করে, তাই COD-র টাকা কুরিয়ার আগের মতোই আপনাকে দেয়।
Doob-এ কি ডেলিভারি স্ট্যাটাস দেখা যায়?
হ্যাঁ। প্রতিটা অর্ডারে তার পার্সেলের ডেলিভারি স্ট্যাটাস দেখা যায়, আর রিটার্ন অর্ডারের সঙ্গেই ট্র্যাক হয়।
Doob-এ আপনার স্টোর খুলুন
ফোন নম্বর দিয়ে সাইন আপ করুন — ফ্রি .doob.com.bd ঠিকানায় স্টোর চালু হবে। স্টোর খুলুন · প্ল্যান ও দাম