Connect ChatGPT or Claude to your Doob store
আপনার Doob স্টোরকে ChatGPT বা Claude-এর সাথে যুক্ত করুন — তারপর চ্যাটে বলুন "আমার পণ্যগুলোর SEO ঠিক করে দাও" বা "গিটার কেনার গাইড নিয়ে একটা ব্লগ লেখো"। AI যা বানায় সব ড্রাফট হিসেবে সেভ হয়; আপনি না বললে কিছুই লাইভ হয় না।
কানেক্টর URL: https://www.doob.com.bd/mcp
যা লাগবে
- Doob-এর পেইড প্ল্যান (চালু ট্রায়ালও চলবে) আর স্টোর মালিকের অ্যাকাউন্ট — স্টাফ অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট হয় না
- ChatGPT Plus বা তার উপরের প্ল্যান (Developer mode লাগে), অথবা custom connector সহ Claude প্ল্যান
- কম্পিউটারের ব্রাউজার — মোবাইল অ্যাপ থেকে কানেক্টর যোগ করা যায় না
ChatGPT-তে কানেক্ট করুন
- chatgpt.com → Settings → Apps & Connectors → Advanced settings → Developer mode চালু করুন।
- Create চাপুন। Name: Doob Store, MCP Server URL:
https://www.doob.com.bd/mcp, Authentication: OAuth। "I trust this application" টিক দিয়ে Create। - Doob-এর একটা পেজ খুলবে। আপনার Doob ইমেইল/ফোন আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন, উপরে chatgpt.com লেখা আছে কিনা দেখে অনুমতি দিন চাপুন।
- নতুন চ্যাটে + → More → Developer mode থেকে Doob Store বেছে নিয়ে কাজ দিন।
Claude-এ কানেক্ট করুন
- claude.ai → Settings → Connectors → Add custom connector।
- নাম দিন (Doob Store), URL দিন
https://www.doob.com.bd/mcp, তারপর Add। - Connect চাপলে Doob-এর পেজ খুলবে — সাইন ইন করে, উপরে claude.ai দেখে অনুমতি দিন।
- চ্যাটের টুলস মেনু থেকে কানেক্টরটি চালু রেখে কাজ দিন।
AI কী পারবে, কী পারবে না
- পারবে: পণ্য ও ব্লগ পোস্ট পড়া; নতুন পণ্য ও পোস্ট ড্রাফট হিসেবে বানানো; পণ্যের নাম, বিবরণ, SEO টাইটেল/মেটা, স্পেক, FAQ, ছবির alt টেক্সট এডিট করা
- আপনি স্পষ্ট করে বললে: পণ্য বা পোস্ট পাবলিশ/আনপাবলিশ
- পারবে না: অর্ডার বা কাস্টমারের তথ্য দেখা; চালু পণ্যের দাম, স্টক বা ছবি বদলানো
ভুল এডিট ফেরানো আর সংযোগ বন্ধ করা
AI-এর প্রতিটি এডিট ৬০ দিন রেকর্ড থাকে। চ্যাটে বলুন "শেষ এডিটটা undo করো" — আগের লেখা ফিরে আসবে।
সংযোগ বন্ধ করতে Doob ড্যাশবোর্ড → Settings → API & Webhooks-এ "(AI connector)" নামের key-টা revoke করুন। প্ল্যান বন্ধ হয়ে গেলে কানেক্টরও নিজে থেকে থেমে যায়।
সমস্যা হলে
- "শুধু পেইড প্ল্যানে চলে" — Settings → Plan থেকে প্ল্যান চালু বা রিনিউ করে আবার কানেক্ট করুন
- "শুধু স্টোর মালিকের অ্যাকাউন্ট" — স্টাফ নয়, মালিকের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন
- API key-এর সীমা — Settings → API & Webhooks থেকে অব্যবহৃত একটা key revoke করুন
- অন্য কিছু হলে স্ক্রিনশট পাঠান: +880 1577-812276
Business details
- Business name
- Doob
- Trade license
- TREAD/DNCC/035772/2023
- Address
- Lift-2, House Kha-214/E, Pragati Tower, Progoti Shoroni Road, Merul Badda, Dhaka-1212, Bangladesh
- support@doob.com.bd
- +880 1577-812276